ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মা সেতু বাঙালি জাতির অসীম সাহসের প্রতীক: খাদ্যমন্ত্রী 

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ২১ জুন ২০২২  
পদ্মা সেতু বাঙালি জাতির অসীম সাহসের প্রতীক: খাদ্যমন্ত্রী 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘স্বাধীনতা লাভের পর দেশবাসী যেভাবে আনন্দ করেছিলেন একইভাবে দেশের মানুষ পদ্মা সেতু উদ্বোধনের দিন আনন্দ উৎসবে মেতে উঠবে স্বাধীনতাত্তোর বাঙালি জাতির অসীম সাহসের প্রতীক এই পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙ্গালি জাতি করো কাছে মাথা নিচু করতে পারে না।’

মঙ্গলবার (২১ জুন) নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্সরে মেশিনের উদ্বোধন করেন

আরো পড়ুন:

সাধন চন্দ্র মজুমদার বলেন,  ‘১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন বাঙালি জাতির আরেকটি বিজয়ের দিন। এদিন সারা দেশের মানুষ উৎসব করবে।’

তিনি আরো বলেন, ‘নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করে প্রধানমন্ত্রী আমাদের সক্ষমতা প্রমাণ করে দিয়েছেন। কোনো ষড়যন্ত্রই পদ্মা সেতুর কাজ বন্ধ করতে পারে নাই।’

মন্ত্রী বলেন, ‘দেশে যখন শান্তি বিরাজ করছে, তখন দেশকে অস্থিতিশীল করতে পাঁয়তারা করছে একটি চক্র। তাই পদ্মা সেতু উদ্বোধনের দিনে কেউ যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’

পরে মন্ত্রী ৫০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, প্রাথমিক ও মাধ্যমিকের ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, ১৫ জন দরিদ্র মৎসজীবির মাঝে ছাগল বিতরণ ও ৪৬ জন মৎসচাষীর মাঝে ২২৫ কেজি মাছের খাদ্য বিতরণ করেন।

সাজু/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়