ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে বাস-মাহিন্দ্রা সংঘর্ষ, নিহত বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ২০ জুলাই ২০২২   আপডেট: ১৭:২৮, ২০ জুলাই ২০২২
বরিশালে বাস-মাহিন্দ্রা সংঘর্ষ, নিহত বেড়ে ৬

বরিশালের বাকেরগঞ্জে বিআরটিসি বাসের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। বুধবার (২০ জুলাই) দুপুরে বাকেরগঞ্জের হেলিপ্যাড সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমির চৌধুরী (৬০), হাসিব (২৫), সোহাগ (২৪), সাথী (২৫), ফয়সাল (৩০) ও ফারহানা (২)।

আরো পড়ুন:

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, ‘বিআরটিসির একটি বাস কুয়াকাটা থেকে থেকে বরিশালের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পরে সাথী ও ফারহানার মৃত্যু হয়।’

তিনি আরো বলেন, ‘সড়ক দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। তবে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন: বরিশালে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নারীসহ নিহত ৫

স্বপন/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়