চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেট নগরীতে একটি সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশাটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে যাত্রীরা আগে থেকে নেমে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সোমবার (২৫ জুলাই) দুপুরে নগরীর মদিনা মার্কেটে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টুকেরবাজার এলাকা থেকে আম্বরখানা যাচ্ছিল সিএনজি অটোরিকশাটি। মদিনা মার্কেটের সামনের শাহজালালাল জামেয়ার পাশে আসামাত্র সিএনজি অটোরিকশাটিতে (সিলেট থ ১২-০০৪৩) এ আগুন ধরে যায়। আগুন দেখে চালক ও যাত্রীরা গাড়ি থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে সিলেট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোরল রুম থেকে জানানো হয়, ইঞ্জিনের দু’টি লাইনের শর্টসার্কিট থেকে সিএনজিতে আগুন ধরে যায়।
নূর আহমদ/ মাসুদ
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী