ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরা থেকে দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ৯ আগস্ট ২০২২   আপডেট: ১৫:২৩, ৯ আগস্ট ২০২২
সাতক্ষীরা থেকে দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ

শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে যশোরে অবস্থিত সাতক্ষীরা কাউন্টারে তালা মেরে পরিবহন আটকে দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরা থেকে দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে। 

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল থেকে সাতক্ষীরা থেকে দুরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। তবে সমস্যা সমাধানে মালিক সমিতির বৈঠক চলছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সাতক্ষীরা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন বায়রন জানান, শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে সোমবার (৮ আগস্ট) দুপুরে শ্যামনগরে কিংফিসার নামক বাস ভাঙচুর করে শ্রমিকরা। এর জেরে যশোরে অবস্থিত সাতক্ষীরা পরিবহনের কাউন্টারগুলো রাতে তালা মেরে পরিবহন আটকে দেয় সেখানকার মালিক-শ্রমিকরা। এর প্রতিবাদে সাতক্ষীরা থেকে দূরপাল্লার সব পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত পরিবহন চলাচল বন্ধ থাকবে। 

শাহীন গোলদার/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়