ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাড়িতে ককটেল বিস্ফোরণ, মা-ছেলে আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ২২ অক্টোবর ২০২২   আপডেট: ২২:৫৭, ২২ অক্টোবর ২০২২
বাড়িতে ককটেল বিস্ফোরণ, মা-ছেলে আহত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় একটি বাড়িতে ককটেল বিস্ফোরণে মা ও ছেলে আহত হয়েছেন। শনিবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে পৌর এলাকার উদয়ন মোড়ের জিয়ানগর মহল্লায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই এলাকার মৃত তবজুলের স্ত্রী ফাহমিনা বেগম (৫০) ও তার ছেলে শহিদুল ইসলাম (৩৮)। তাদের রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেদী/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়