ঝালকাঠিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছবি: রাইজিংবিডি
ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে আমতলা সড়কের দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন ও সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান।
সভায় বক্তারা খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। পাশাপাশি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার আহ্বান জানান।
/অলোক সাহা/সাইফ/