ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা ৪ নভেম্বর পর্যন্ত

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ৩০ অক্টোবর ২০২২   আপডেট: ২২:৩১, ৩০ অক্টোবর ২০২২
বান্দরবানে পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা ৪ নভেম্বর পর্যন্ত

বান্দরবান পার্বত্য জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে গত ১৭ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি এবং ২৩ অক্টোবর থেকে থানচি ও আলীকদম উপজেলায় ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটক যাতায়তে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। এই নিষেধাজ্ঞার সময় আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরিজী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা আগামী ৪ নভেম্বর বর্ধিত করা হয়েছে।

আরো পড়ুন:

নিষেধাজ্ঞা জারি থাকায় পর্যটক না আসার কারণে জেলার দুই শতাধিক হোটেল-মোটেল ও বিনোদন স্পটগুলো এখন পর্যটক শূন্য। এতে পর্যটন ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে।

বাসু/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়