ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অতিরিক্ত জেলা প্রশাসকের নম্বর ক্লোন করে চাঁদাবাজি 

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ২৮ জানুয়ারি ২০২৩  
অতিরিক্ত জেলা প্রশাসকের নম্বর ক্লোন করে চাঁদাবাজি 

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি অসাধু চক্র বিভিন্ন ব্যাক্তির কাছে অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বিষয়টি নিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) একটি সতর্ক বার্তা পোস্ট করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

মাহবুবুর রহমান বলেন, একটি অসাধু চক্র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভূঁইয়ার সরকারি মোবাইল নম্বর ক্লোন করেছে। তারা বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে অবৈধভাবে অর্থ চাচ্ছে বলে আমার জানতে পেরেছি। অসাধু চক্রটিকে ধরার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

মঈনুদ্দীন/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়