‘মানবজীবনে রত্ন পাথরের উপকারিতা’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন পররাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট || রাইজিংবিডি.কম
ড. চিন্ময় চৌধুরী মিথুনের লেখা ‘মানবজীবনে রত্ন পাথরের উপকারিতা’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (১৭ মার্চ) সিলেটের হাফিজ কমপ্লেক্সে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ আবুল এনাম মো. রিয়াজ, রাজনীতিবিদ টিপাস রায় ও সঞ্জয় দেব।
মানবজীবনে রত্ন পাথরের উপকারিতা তুলে ধরা হয়েছে বইটিতে। লেখকের মতে, রত্ন পাথর মানুষের শরীরের স্নায়ুগুলোর ওপর মহাজাগতিক রশ্মি আকর্ষণের মাধ্যমে প্রভাব বিস্তার করে থাকে। সঠিক রত্ন পাথর ধারণ যেমন শুভ ফল দেয় ঠিক তেমনি উল্টো-পাল্টা রত্ন-পাথর ধারণে অশুভ ফল দিতে পারে।
জ্যোতিষ বিজ্ঞান গবেষক, লেখক ও কনসালটেন্ট ড. চিন্ময় চৌধুরী মিথুনের দ্বিতীয় বই এটি। জ্যোতিষ শাস্ত্রে অবদানের জন্য তিনি স্বর্ণ, পদক ও মুকুটপ্রাপ্ত জ্যোতিষী। এর আগে তার লেখা ‘জ্যোতিষ শাস্ত্রের কথা’ বইটি সুধী সমাজে সমাদৃত ও প্রশংসিত হয়েছিল।
জ্যোতিষশাস্ত্রী চিন্ময় চৌধুরী মিথুন বর্তমানে বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবের দায়িত্বে রয়েছেন। জ্যোতিষ শাস্ত্রের চর্চা ও গবেষণামূলক কাজের জন্য তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। দেশে-বিদেশে বিভিন্ন কনফারেন্সে তার জ্যোতিষবিষয়ক বিভিন্ন লেখা ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। জ্যোতিষ পেশার পাশাপাশি তিনি সফল একজন স্থাপত্য প্রকৌশলী।
/ফিরোজ/
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী