মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কুষ্টিয়ার কুমারখালীতে মহানবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত মঙ্গলবার রাতে ওই শিক্ষককে আসামি করে থানায় মামলা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষক তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরতে নিষেধ করে আসছিলেন। গত সোমবার একজন অভিভাবক এ বিষয়ে জানতে প্রধান শিক্ষকের কাছে জান। তখন অভিযুক্ত শিক্ষক মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে এনামুল হক নামের একজন থানায় মামলা করেন।
কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন বলেন, ‘দীর্ঘ দিন ধরে ওই শিক্ষক ইসলাম ও নবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে আসছিলেন। ওই শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবি করছি।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।’
কাঞ্চন/কেআই