ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাপ্তাই হ্রদে মিললো অর্ধগলিত লাশ

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৩  
কাপ্তাই হ্রদে মিললো অর্ধগলিত লাশ

ফাইল ফটো

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে শহরের রিজার্ভবাজার এলাকার হ্রদ থেকে লাশটি উদ্ধার হয়।

আরো পড়ুন:

মারা যাওয়া ব্যক্তির ব্যক্তির নাম গিয়াস উদ্দীন (৫৫)। তিনি রাঙামাটি শহরের ধরমপাশা এলাকার বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে রিজার্ভবাজার এলাকার কাপ্তাই হ্রদে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। 

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে রাখা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজয় ধর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়