সিএনজি-পিকআপ সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার নন্দীগ্রামে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়েছে। এতে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
সোমবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে কুন্দারহাট বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোরিকশা চালক হেফজুল ইসলাম (৪৫), ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম (৩) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২২)।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশা বগুড়া শহর দিকে যাচ্ছিল। নাটরোগামী পিকআপ ভ্যানের সাথে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশাটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপের চালক- হেলপারসহ আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তিনি আরও জানান, অটোরিকশা এবং পিকআপ ভ্যান পুলিশ হেফাজতে আছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তিনটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এনাম/ মাসুদ