ঢাকা     সোমবার   ০১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৮ ১৪৩৩ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিসিক মেয়র অসুস্থ হয়ে হাসপাতালে

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১৩ মার্চ ২০২৩  
সিসিক মেয়র অসুস্থ হয়ে হাসপাতালে

মেয়র আরিফুল হক চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাসা থেকে রোববার (১২ মার্চ) দিবাগত রাত ৩টায় তাকে নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আরিফুল হক। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসক ডা. শিশির বসাকের তত্ত্বাবধানে রয়েছেন।

আরো পড়ুন:

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, রাত ৩টার দিকে মেয়র হঠাৎ অসুস্থতা অনুভব করলে থাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানের তিনি হাসপাতালের কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

পরিবারের পক্ষ থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় নগরবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। 
 

নুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়