ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করিমগঞ্জে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ১৫ মার্চ ২০২৩  
করিমগঞ্জে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর এলাকায় বাড়ির সামনে পড়ে থাকা কাঠের লাকড়ি সরাতে গিয়ে বজ্রপাতে তৌহিদ মিয়া (৩৫) নামের এক ফার্নিচার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মার্চ) দুপুরে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আলম সিদ্দিকী ঘটনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

ওসি শামসুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

নিহত ব্যক্তির স্বজনরা জানান, বুধবার সকালে পৌরসভার চরপাড়া গ্রামে বাড়ির সামনে পড়ে থাকা কাঠের লাকড়ি সরাতে যান তৌহিদ মিয়া। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বজ্রপাত হলে তৌহিদ গুরুতন আহত হন। পরে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুমন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়