ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃষ্টির জন্য পাবনায় ইস্তেসকার নামাজ আদায়

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ১৮ এপ্রিল ২০২৩   আপডেট: ১২:৩৭, ১৮ এপ্রিল ২০২৩
বৃষ্টির জন্য পাবনায় ইস্তেসকার নামাজ আদায়

তীব্র তাপদাহে পুড়ছে পাবনাসহ গোটা বাংলাদেশ। গরমের দাপটে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে ফসল। 

সোমবার পাবনায় স্মরণকালের সবচেয়ে বেশি তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এমন পরিস্থিতিতে মহান আল্লাহ তায়ালার নিকট বৃষ্টি চেয়ে সালাতুল ইস্তেসকার নামাজ আদায় ও মোনাজাত করেছেন পাবনাবাসী।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় পাবনার যুবসমাজের আয়োজনে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান স্রষ্টার কাছে বিশেষ মোনাজাত করা হয়েছে। 

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন জামেয়া আশরাফিয়া পাবনার শায়খুল হাদিস হযরত মাওলানা হারুনুর রশিদ।

নামাজ ও দোয়ায় ছাত্র, যুবকসহ কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। তাওবাতুন নসুহার (একনিষ্ঠ তাওবা) মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে অতিরিক্ত ১২ তাকবিরের মাধ্যমে ২ রাকাত সুন্নত নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা হয়।

নামাজপূর্বে সংক্ষিপ্ত বয়ানে হারুনুর রশিদ বলেন, পৃথিবীর মাটি যখন শুকিয়ে যায় বা অনাবৃষ্টি ও খরা দেখা দেয় এবং  কূপ ও ঝর্ণার পানি কমে যায় অথবা নদী শুকিয়ে যায় তখন সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করা হয়। এই নামাজ ঈদের নামাজের সময়ের মতোই। মসজিদে নয় বরং খোলা মাঠে জামায়াতের সঙ্গে আদায় করতে হয়।  এই নামাজে কোনো আজান বা ইকামত নেই।

শাহীন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়