ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদে ১০ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ১৮ এপ্রিল ২০২৩   আপডেট: ১৪:০০, ১৮ এপ্রিল ২০২৩
ঈদে ১০ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

আসন্ন ঈদ উপলক্ষে স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাবন্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ‌্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর ও লাইলাতুল কদর উপলক্ষে বাংলাবান্ধা কাস্টম শুল্ক স্টেশন ও বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামীকাল ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ও সাপ্তাহিক ছুটিসহ মোট ১০দিন আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ‌্যাসোসিয়েশন ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার ইম্পোর্টার অ‌্যান্ড অয়েলফেয়ার অ‌্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশনে যাত্রীপারাপার অব্যাহত থাকবে। 

আবু নাঈম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়