ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে আইইউটির বিদেশি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ৭ আগস্ট ২০২৩  
গাজীপুরে আইইউটির বিদেশি শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) একদল বিদেশি শিক্ষার্থী নানা দাবিতে রাত থেকে বিক্ষোভ করছে। রোববার (৬ আগস্ট) দিবাগত রাত ১২ টার পর থেকে গেটে অবস্থান করে আন্দোলন শুরু করেছে। 

সোমবার (৬ আগস্ট) সকালে বিক্ষোভরত শিক্ষার্থীরা আইইউটির গেট বন্ধ করে দেয়। এতে অনাবাসিক দেশীয় শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে সাড়ে ১০ টার দিকে অবশ্য গেট খুলে দিয়েছে। 

সরেজমিনে বিশ্ববিদ্যালয় গিয়ে দেখা যায়, বিদেশি শিক্ষার্থীরা মূল ফটকটি বন্ধ করে রেখেছেন। তারা কাউকে ভেতরে ঢুকতে দেয়নি। তারা মূল ফটকে প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছে। সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং গেট খুলে দেয়। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এখনো গেটে অবস্থান করে স্লোগান দিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তবুও পাস করিয়ে দেওয়ার দাবি করেছেন। এছাড়াও তারা আবাসিক সুবিধা বৃষ্টি, ছুটি কালীন পকেট খরচসহ বিভিন্ন দাবি তুলেছে। কিন্তু তাদের দাবি অযৌক্তিক। 

আনসার সদস্য রুবেল মিয়া বলেন, তারা কিছু দাবি নিয়ে রাত থেকে গেটে অবস্থান নিয়েছে। তারা গেট বন্ধ করে দিয়েছিলো। এখনো গেটে রয়েছে। কিছু বলতে গেলে মারতে আসেন। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,  বিদেশি শিক্ষার্থীরা খারাপ রেজাল্ট করেও চাকরির নিশ্চয়তা, আবাসিক হোটেলে তাদের কক্ষে এসি, ওয়াশিং মেশিন লাগানো ও অভ্যন্তরীণ একটি পরীক্ষা বাতিলসহ নানা বিষয়ে দাবি করছেন। তবে শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে শিগগিরই সমাধান হয়ে যাবে। 

উল্লেখ্য, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিচালিত হয় ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সহযোগিতায়।

রেজাউল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়