ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬
কুষ্টিয়ায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশি পিস্তল, ১টি দেশীয় শুটার গান, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য জানান।

আরো পড়ুন:

এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে দৌলতপুর পোল্ট্রিমোড় চর নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের নির্বাচনি বেইজ ক্যাম্প এই অভিযান পরিচালনা করে।

প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়ক জানান, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর নির্বাচনী দায়িত্বপূর্ণ দৌলতপুর উপজেলায় স্থাপিত বিজিবি বেইজ ক্যাম্প থেকে আনুমানিক সাড়ে ৪ কিলোমিটার এবং সীমান্ত শূন্য লাইন হতে প্রায় ৪ কিলোমিটার দূরত্বে পোল্ট্রিমোড় চর নামক স্থান দিয়ে অস্ত্র পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত দেড়টায় বিশেষ অভিযান পরিচালনা করে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, অভিযানে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি দেশীয় শুটার গান এবং ২টি বড় রাম দা, ৫টি ছোট রাম দা, ৫টি হাসুয়া, ১টি চাপাতি ও ১টি ছুরিসহ মোট ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অভিযান চলাকালে বিজিবির ড্রোন ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধারকৃত অস্ত্র দৌলতপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির অধিনায়ক জানান, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর হতে এ পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ১৩ জন আসামিসহ ৮টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় শুটার গান, ১২টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলিসহ ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঢাকা/কাঞ্চন/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়