ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আচরণবিধি লঙ্ঘন: গাইবান্ধায় বিএনপি প্রার্থীকে শোকজ

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ১১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৫৪, ১১ ফেব্রুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘন: গাইবান্ধায় বিএনপি প্রার্থীকে শোকজ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান তানজির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

আরো পড়ুন:

নোটিশে বলা হয়েছে, মঙ্গলবার রাত ৮টার দিকে ৬ নম্বর ঘুরিদহ ইউনিয়নে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানটি ফেসবুকে প্রচার করে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হয়; যা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। এ বিষয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে সশরীরে হাজির হয়ে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দিতে বলা হলো।

এ বিষয়ে জানতে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারের মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান তানজির হোসেন বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে শোকজ করা হয়েছে। তবে, নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি শোকজের জবাব দেননি।”

ঢাকা/মাসুম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়