ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্বাভাবিক অপরাধের কাহিনি নিয়ে ‘ক্রাইম ১০১’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:০৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬
অস্বাভাবিক অপরাধের কাহিনি নিয়ে ‘ক্রাইম ১০১’

‘ক্রাইম ১০১’ সিনেমার পোস্টার

ভালোবাসা দিবসের ঠিক একদিন আগে বাংলাদেশি দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে হলিউডের ক্রাইম-থ্রিলার ঘরানার সিনেমা ‘ক্রাইম ১০১’। আগামী ১৩ ফেব্রুয়ারি, আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে এটি। একই দিনে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে আনছে স্টার সিনেপ্লেক্স।  

বিখ্যাত লেখক ডন উইন্সলোর একই নামে লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন বার্ট লেটন। এতে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ, মার্ক রাফালো, ব্যারি কেওগান, মনিকা বারবারো, কোরি হকিন্স, জেনিফার জেসন লেই, নিক নল্টে, হ্যালি বেরি প্রমুখ। গত ২৮ জানুয়ারি, লন্ডনে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন:

সিনেমার গল্প আবর্তিত হয়েছে, ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় সংঘটিত একাধিক জুয়েলারি ডাকাতিকে কেন্দ্র করে। এসব ডাকাতির ঘটনা অত্যন্ত নিখুঁতভাবে ঘটানো হয়; যেখানে কোনো অপ্রয়োজনীয় সহিংসতা, কোনো ভুল নেই—সবকিছু যেন নির্দিষ্ট নিয়ম মেনে করা।  

এ বিষয়ে একজন অভিজ্ঞ ডিটেকটিভ বিশ্বাস করেন, বড় অপরাধগুলো সবসময় কিছু অলিখিত নিয়ম মেনে চলে, যাকে তিনি বলেন ‘ক্রাইম ১০১’। হঠাৎ একটি ডাকাতিতে নিয়ম ভাঙার ইঙ্গিত পাওয়া গেলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তখন ডিটেকটিভ বুঝতে পারেন, এটি সাধারণ ডাকাতির ঘটনা নয়—এর পেছনে লুকিয়ে আছে বড় ষড়যন্ত্র। 

ট্রেইলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। বিশেষ করে শক্তিশালী কাস্ট ও থ্রিলার গল্পের কারণে অনলাইনেও আলোচনায় রয়েছে ‘ক্রাইম ১০১’।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়