ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আয়ারল্যান্ডকে ১৮৩ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬  
আয়ারল্যান্ডকে ১৮৩ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়া আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে। জিততে আয়ারল্যান্ডকে করতে হবে ১৮৩ রান।

ব্যাট করতে নেমে সপ্তম রানের মাথায়ই ট্র্যাভিস হেডের উইকেট হারায় অজিরা। ১ চারে ৬ রাবের বেশি করতে পারেননি তিনি। সেখান থেকে জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন ৪৯ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে। ৫৬ রানের মাথায় গ্রিন ফেরেন ১ চার ও ২ ছক্কায় ২১ রান করে।  ৬৯ রানের ফেরেন ইংলিসও। তিনি ৬টি চার ও ১ ছক্কায় ৩৭ রান করেন।

আরো পড়ুন:

৮৮ রানের মাথায় গ্লেন ম্যাক্সওয়েল আউট হন ৯ রান করে। সেখান থেকে ম্যাট রেনশ’ ও মার্কাস স্টয়েনিস ৬১ রানের জুটি গড়েন পঞ্চম উইকেটে। দলীয় ১৪৯ রানের মাথায় রেনশ আউট হন ২ চারে ৩৭ রান করে। আর ১৫৯ রানের মাথায় ফেরেন স্টয়েনিসও। তিনি ২টি চার ও ১ ছক্কায় করেন ৪৫ রান। শেষদিকে কুপার কনোলি ও জাভিয়ের বার্টলেটের অপরাজিত দুটি ১১ রানের ইনিংসে ভর করে ১৮২ পর্যন্ত যায় অস্ট্রেলিয়া।

বল হাতে আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ৪ ওভারে ৪৪ রানে দুটি উইকেট নেন।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়