ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারত থেকে কফিনবন্দি হয়ে ফিরলেন সিলেটের মারুফ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১৯ অক্টোবর ২০২৩   আপডেট: ১৩:২৯, ১৯ অক্টোবর ২০২৩
ভারত থেকে কফিনবন্দি হয়ে ফিরলেন সিলেটের মারুফ

ভারতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রায় ৬ দিন পর কফিনবন্দি হয়ে দেশে ফিরেছে সিলেটের জকিগঞ্জের নাহিদুল ইসলাম মারুফ (২০) এর মরদেহ। 

মারুফ জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের রঘুরাশি গ্রামের মাওলানা আব্দুল হকের ছেলে। তার বাবা বীরশ্রী রহমানিয়া ইবতেদায়ি মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ এসে পৌছায়। পরে সেখান থেকে মরদেহ নিয়ে সিলেটের জকিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন স্বজনরা।

এর আগে গত শুক্রবার (১৩ অক্টোবর) ভারতে রোমানিয়ার দূতাবাসে পাসপোর্ট জমা দিয়ে বাসায় ফিরেন। পরে শনিবার (১৪ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে ভারতের দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মারুফ। রোমানিয়া যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি তার। 

মাওলানা আব্দুল হক ছেলে মারুফের লাশ দেশে পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতে হৃদরোগে বাংলাদেশি যুবকের মৃত্যু

নুর/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়