ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১৬ নভেম্বর ২০২৩  
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। তবে, নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ময়মননিংহ-শেরপুর সড়কে তারাকাকান্দা দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তারাকান্দা দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় ফুলপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুইজন মারা যান।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মিলন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়