ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ের প্রলোভনে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৩:৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
বিয়ের প্রলোভনে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

বিয়ের প্রলোভনে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের মামলায় রাফি ইসলাম (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস সালাম খান এ রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউর (পিপি) অ্যাডভোকেট ফরিদা আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের সূত্র জানায়, বিয়ের প্রলোভনে ওই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন রাফি ইসলাম। পরে বিয়ে করতে অস্বীকার করেন তিনি।

২০২৩ সালের ৮ জানুয়ারি এ ঘটনায় আদালতে মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থী। ওই বছরের ২৩ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ আজ আদালত এ রায় ঘোষণা করেন।

নূরুজ্জামান/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়