ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

থেমে থাকা ট্রাক্টরে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ৩ সেপ্টেম্বর ২০২৪  
থেমে থাকা ট্রাক্টরে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের খুঁটি নিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে সদর উপজেলার বেতবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সরাইল উপজেলার তিলিকান্দি গ্রামের মো. ইব্রাহিম মিয়ার স্ত্রী ফয়েজা বানু (৪৫) ও তার মেয়ে ফেরদৌসী (২০)। 

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সারোয়ার হোসেন জানান, সকালে সদর উপজেলার সুহিলপুর এলাকা থেকে একটি প্রাইভেটকার মহাসড়ক দিয়ে ঢাকা যাওয়া পথে বেতবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় সামনের দিকে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বহনকারী একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরে থাকা বিদ্যুতের খুঁটি প্রাইভেটকারের ভেতরে ঢুকে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও প্রাইভেটকারটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। 

তিনি আরও জানান, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রুবেল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়