ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ৭ জানুয়ারি ২০২৫  
ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সুদেব হালদার। ফাইল ছবি

ঝালকাঠির সদর উপজেলায় সুদেব হালদার (২৮) নামে এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুদেব হালদার সদর উপজেলার বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারের একটি মোবাইলের দোকান চালাতেন তিনি।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাউকাঠি বাজারে সুদেবের একটি মোবাইলের দোকান রয়েছে। গতকাল রাত ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহত সুদেব হালদারের বড় ভাই সুকেশ হালদার বলেন, “কয়েকদিন আগে মোবাইল ঠিক করা নিয়ে এক ব্যক্তির সাথে ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, এ কারণেই আমার ভাইকে হত্যা করা হতে পারে। যারা আমার ভাইকে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।”

নিহত সুদেব হালদারের মা শেফালী হালদার বলেন, “আমার ছেলে কারো সাথে কোনো দিন খারাব ব্যবহার করেনি, কোনো অন্যায় করেনি। কেন আমার ছেলেকে হত্যা করা হল। আমি এর বিচার চাই।” 

ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, “মাথায় কোপের আঘাত দেখা গেছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। সুরতহাল করার পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে।”

ঢাকা/অলোক/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়