ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ১২ জানুয়ারি ২০২৫  
রাজশাহীতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

চাকরিতে পুনর্বহাল ও কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

রবিবার (১২ জানুয়ারি) সকালে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ। এতে রাজশাহী জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, পিলখানায় তারা বিডিআর বিদ্রোহ করেননি। কোনো সেনা সদস্যকেও হত্যা করেননি। আর এর দায় চাপানো হয় বিডিআর সদস্যদের ওপর। এ অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়। 

তারা জুলুমের শিকার হয়েছেন দাবি করে বলেন, চাকরি হারিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। সবাই দীর্ঘদিন জেল খেটেছেন। এখনো অনেকে কারাগারে রয়েছেন। বিজিবিতে চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তারা কারাগারে থাকা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দাবি করেন। তা না হলে বৃহৎ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। 

কর্মসূচিতে বিডিআর কল্যাণ পরিষদের রাজশাহী জেলার সমন্বয়ক মোরশেদ আলম, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, সহকারী সমন্বয়ক ফরিদুল ইসলাম, চাকরিচ্যুত নায়েক সুবেদার আব্দুল মতিন, মো. মোস্তফা, চাকরিচ্যুত হাবিলদার আব্দুল খালেক, চাকরিচ্যুত নায়েক তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

ঢাকা/কেয়া/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়