ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামের কেইপিজেডে শ্রমিক শেডে আগুন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ২৪ জানুয়ারি ২০২৫  
চট্টগ্রামের কেইপিজেডে শ্রমিক শেডে আগুন 

চট্টগ্রামের কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল–কেইপিজেডের ভেতরে শ্রমিকদের একটি শেডে আগুন লাগে

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কেইপিজেডের ভেতরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ শ্রমিকদের বসবাসের শেড আগুনে পুড়ে গেছে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্ণফুলী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাইফুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন। 

সাইফুজ্জামান জানান, কেইপিজেডের ভেতরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ শ্রমিকদের বসবাসের জন্য টিনের ছাউনি দেওয়া ২০টি কক্ষের একটি সেড ছিল। সকাল ১০ টার দিকে এই সেডে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনের শ্রমিকদের প্রয়োজনীয় কাপড়-চোপড়, মোবাইল ফোন অন্যান্য সামগ্রী পুড়ে যায়। 

ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হতে পারে বলে জানান তিনি।

ফাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়