সুমনকে আহ্বায়ক করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিলুপ্তির এক মাস পর জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত কমিটিতে ১নং যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন আমিরুজ্জামান আমীর। এছাড়া সদস্য পদে রয়েছেন বিলুপ্ত কমিটির আহ্বায়ক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন।
নতুন কমিটির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ২০০৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে কুমিল্লা-৭ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এ কে এম আবু তাহেরের মৃত্যুর পরে উপ-নির্বাচন হয়। এতে সুমন বিজয়ী হয়।
২০২২ সালে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।
ঢাকা/রুবেল/বকুল