শায়েস্তাগঞ্জ আ.লীগ নেতা রিয়াদ গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কামরুজ্জামান আল রিয়াদ
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী কামরুজ্জামান আল রিয়াদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে তাকে থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
রবিরার (৯ ফেব্রুয়ারি) সকালে এতথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার উবাহাটা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় রিয়াদকে। তিনি উবাহাটা গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে।
শায়েস্তাগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের হওয়া একটি মামলার ৬৮ নম্বর আসামি।
ওসি দিলীপ কান্ত নাথ বলেন, শনিবার দিবাগত রাত পৌনে ১টায় আসামি রিয়াদকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
ঢাকা/মামুন/মাসুদ
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান