ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রীর ৫ ব্যাংকের হিসাব ফ্রিজ 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫  
নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রীর ৫ ব্যাংকের হিসাব ফ্রিজ 

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

কারাগারে থাকা সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রী ঊষা রাণী চন্দের নামের পাঁচটি ব্যাংকের একাউন্টে থাকা দেড় কোটি টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন খুলনার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। 

দুর্নীতি কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের আবেদনের প্রেক্ষিতে বিচারক মো. শরীফ হোসেন হায়দার এ আদেশ দিয়েছেন। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন দুদকের খুলনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ।

নারায়ণ চন্দ্র চন্দের নিজ নামে ও তার স্ত্রী ঊষা রাণী চন্দের হিসাব ফ্রিজ করার আদেশ কার্যকর থাকা অবস্থায় হিসাব সমূহে অর্থ জমা করা যাবে কিন্তু কোন অবস্থাতেই উত্তোলন করা যাবে না।

আদালত জানিয়েছে, সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে ঘুষ গ্রহণের মাধ্যমে নিয়োগ বাণিজ্য, জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে, সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে অবৈধভাবে উপার্জিত অর্থ নিজ ও স্ত্রী ঊষা রানী চন্দের নামে বিভিন্ন ব্যাংক হিসাব, এফডিআর ও ব্যাংকে রক্ষিত সঞ্চয়পত্র ফ্রিজ করার জন্য দুর্নীতি কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক অভিযোগ অনুসন্ধান টিমের দলনেতা মো. আব্দুল ওয়াদুদ আদালতে আবেদন করেন। 

প্রাথমিক অনুসন্ধানে দুদক সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর নিজ নামে সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ডাচ বাংলা ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের অধীনে থাকা সঞ্চয়পত্র একাউন্ট এবং মন্ত্রীর মালিকানাধীন কেপি ব্রিক ফিল্ড ও কনক্রীট ব্রিক্সস এন্ড ব্রিকস ফ্যাক্টরি হিসাবে ১ কোটি ৪৬ লক্ষ ৬৩ হাজার ৮৩৫ টাকার হিসাব পেয়েছে। 

দুদক খুলনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ বলেন, “আদালত মঙ্গলবার এ আদেশ প্রদান করেন। তবে বুধবার তিনি আদেশের কপি হাতে পেয়েছেন। সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে এই আদেশ পৌঁছে দেয়া হয়েছে। এখন অনিয়মের বিষয়টি অনুসন্ধান করা হবে। পরবর্তীতে এ বিষয়ে মামলা দায়ের করা হবে।”

ঢাকা/নুরুজ্জামান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়