ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের হাতে মা খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৫  
ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের হাতে মা খুন

ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাসিমা আক্তার (৫৫) ওই গ্রামের মিজান মিয়ার স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত সিয়ামকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মুসা মিয়া বলেন, ‘‘শুক্রবার ভোরে নাসিমার স্বামী নামাজ পড়তে মসজিদে যান। ফিরে এসে দেখেন, বিছানায় স্ত্রীর লাশ পড়ে আছে। থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে জানা যায়, ছেলে সিয়ামই তার মাকে হত্যা করেছে।”

তিনি আরো বলেন, “সিয়াম মানসিক প্রতিবন্ধী। সে প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেত। তাকে বারবার ফিরিয়ে আনার ক্ষোভ থেকে সে মাকে হত্যা করেছে।”

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ‘‘শোয়ার ঘরের বিছানায় নিহতের রক্তাক্ত লাশ পড়েছিল। সিয়াম পুলিশের কাছে স্বীকার করেছে, ধারালো অস্ত্রের আঘাতে তিনি তার মাকে খুন করেছে।’’

ঢাকা/রুবেল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়