ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২টি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫  
২টি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি

চলন্ত অবস্থায় দুইটি বগি রেখে রাজশাহী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে গেছে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। দশ কিলোমিটার দূরে হরিয়ান স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের দুইটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ওই বগিগুলোতে কোনো যাত্রী ছিল না।

আরো পড়ুন:

রেলওয়ে সূত্রে জানা গেছে, সাগরদাঁড়ি চলে যাওয়ার পরে সকাল সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। এরপর হরিয়ান স্টেশনে গিয়ে দাঁড়ায়। পরে তিতুমীর এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে গিয়ে আবার সাগরদাঁড়ি এক্সপ্রেসের বগি দুইটি আনা হয় হরিয়ান স্টেশনে। ততক্ষণ হরিয়ান স্টেশনে তিতুমীর এক্সপ্রেসের যাত্রীবাহী বগিগুলো দাঁড়িয়ে ছিল। সকাল ৮টায় তিতুমীর এক্সপ্রেস হরিয়ান স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশে যাত্রা করে।

হরিয়ান স্টেশনের মাস্টার মনিরুল ইসলাম বলেন, “বগিগুলো এমটি (খালি) ছিল। তাতে কোনো যাত্রী ছিল না। বগি দুইটি রেখেই সাগরদাঁড়ি ট্রেন খুলনার উদ্দেশে চলে যায়। এতে তিতুমীরের সময় খানিকটা বিলম্ব হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”

ঢাকা/কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়