ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঈদের ভিড়ে যাত্রীদের দুর্ভোগ

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ২২ মার্চ ২০২৬   আপডেট: ১৪:৫২, ২২ মার্চ ২০২৬
গাজীপুরে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঈদের ভিড়ে যাত্রীদের দুর্ভোগ

গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় দীর্ঘ সময় স্টেশনে আটকে থাকতে হয় যাত্রীদের

গাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঈদের ব্যস্ত সময়ে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

রবিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পরই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

আরো পড়ুন:

ঘটনার পরপরই ট্রেনের কর্মীরা ইঞ্জিন সচল করার চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়। ফলে দীর্ঘ সময় স্টেশনে আটকে থাকতে হয় যাত্রীদের। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যাত্রীচাপ থাকায় দুর্ভোগ আরও বেড়ে যায়।

তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঢাকা-ময়মনসিংহ রেলপথের বিকল্প লাইনে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এতে পুরো রুটে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়নি।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান জানান, ইঞ্জিন বিকলের পর দ্রুত বিকল্প ইঞ্জিন আনার উদ্যোগ নেওয়া হয়। দুপুর ২টার দিকে নতুন ইঞ্জিন এসে বিকল ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশ্যে নিয়ে যায়। এরপর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

তিনি আরও বলেন, ঈদের সময় হওয়ায় যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে, তবে বিকল্প লাইনে চলাচল চালু থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

ঢাকা/রফিক/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়