ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জলাশয়ে ভাসছিল নবজাতকের মরদেহ

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ২২ মার্চ ২০২৬  
জলাশয়ে ভাসছিল নবজাতকের মরদেহ

গাজীপুরের শ্রীপুরে জলাশয়ে ভাসমান অবস্থায় এক এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২২ মার্চ) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের পল্লী বিদ্যুৎ মোড় সংলগ্ন একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা জলাশয়ের কচুরিপানার ভেতর এক নবজাতকের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, “ধারণা করা হচ্ছে, নবজাতকের মরদেহ কেউ এখানে ফেলে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

ঢাকা/রফিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়