ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে মিলল নিখোঁজ তরুণের গলিত লাশ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ১৬ মার্চ ২০২৬  
কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে মিলল নিখোঁজ তরুণের গলিত লাশ

গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরের কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে তিন মাস ধরে নিখোঁজ থাকা এক তরুণের গলিত লাশ পাওয়া গেছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ভাকুড়ী গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ পাওয়া তৌহিদুল মোল্লা (৩০) ওই ইউনিয়নের লতিফপুর গ্রামের আক্তার মোল্লার ছেলে।

আরো পড়ুন:

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “গত বছরের ১৬ ডিসেম্বর মাছ ধরতে বাড়ি থেকে বের হন তৌহিদুল মোল্যা। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করলে সাকিব শেখ নামে একজনকে আটক করে পুলিশ।”

তিনি আরো বলেন, “সোমবার দুপুরে সুমন নামের এক ব্যক্তি স্থানীয় একটি পুকুর পরিষ্কার করতে গেলে কচুরিপানার মধ্যে একজনের গলিত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরিবারের লোকজন লাশটি তৌহিদুল মোল্যার বলে শনাক্ত করেন।”

ঢাকা/বাদল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়