ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইঞ্জিনে আগুন: ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ৮ মার্চ ২০২৫   আপডেট: ১১:২১, ৮ মার্চ ২০২৫
ইঞ্জিনে আগুন: ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহে ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ধলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ধলা স্টেশন এলাকায় পৌঁছলে ট্রেনটির ইঞ্জিন থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। দ্রুত চালক, পরিচালক (গার্ড) ট্রেন থেকে নেমে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এ ঘটনায় সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ লাইনে রেলযোগ বন্ধ রয়েছে।’’

ঢাকা/মিলন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়