ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১০

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ৮ মার্চ ২০২৫   আপডেট: ১৩:৪১, ৯ মার্চ ২০২৫
টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১০

শনিবার বিকেলে উপজেলার পূর্ণবাসন এলাকায় এই ঘটনা ঘটে। 

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালু ঘাট দখল ও কনসোডিয়ামের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার পূর্ণবাসন এলাকায় এই ঘটনা ঘটে। 

এতে উপজেলার নিকরাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ শেখ, পলশিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী, ইউপি ছাত্রদলের সহ-সভাপতি এনামুলসহ ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

স্থানীয়রা জানান, নিকরাইলের বাগানবাড়ি এলাকায় বালুর ঘাট নিয়ন্ত্রণ ও কনসোডিয়ামের বিপুল অংকের ভাগবাটোয়ারা পূর্ণবাসন এলাকায় একটি সালিশি বৈঠক বসে। বৈঠকের এক পর্যায়ে উভয়পক্ষের লোকজনের উত্তেজনার সৃষ্টি হলে সংঘর্ষ বাঁধে। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে দুইপক্ষের সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একজন নারীসহ চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ভূঞাপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বালুর ঘাট নিয়ে সংঘর্ষ হচ্ছে এমন ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি বলেও জানান তিনি। 

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিকাশ চন্দ্র পাল সংঘর্ষের ঘটনায় একজন নারীসহ চারজন ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

ঢাকা/কাওছার/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়