পুকুর পাড়ে পড়েছিল স্কুলছাত্রের মরদেহ
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বগুড়ার গাবতলীতে সিফাত (১৩) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার উঞ্চুরকী উত্তরপাড়া এলাকার একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিফাত ওই গ্রামের হাবিজার রহমান মোল্লার ছেলে ও গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, ‘‘গতকাল ইফতার শেষে বাড়ি থেকে বের হয় সিফাত। রাত ৯টার দিকে স্থানীয়রা তাকে উঞ্চুরকী উত্তরপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’
ওসি আরো বলেন, ‘‘সিফাতের গলায় হাতের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/এনাম/রাজীব
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান