ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে ওষুধের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ১১ মার্চ ২০২৫  
নোয়াখালীতে ওষুধের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার 

ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে একটি ওষুধের কার্টন থেকে পলিথিন মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলার একলাশপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের দক্ষিণ পশ্চিমে রিয়াজুল জান্নাহ মাদরাসা সংলগ্ন প্রধান সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা য়ায়, বিকেল পৌনে পাঁচটার দিকে স্থানীয়রা পুলিশকে ফোন করে জানায় উপজেলার একলাশপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের দক্ষিণ পশ্চিমে রিয়াজুল জান্নাহ মাদরাসা সংলগ্ন প্রধান সড়কের পাশে একটি ওষুধের কার্টনে এক নবজাতকের মরদেহ পড়ে রয়েছে। পুলিশ গিয়ে কার্টনের ভেতর থেকে পলিথিন মোড়ানো অবস্থান একটি মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে বেগমগঞ্জ মডেল থানায় নিয়ে যায়। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “স্থানীয়দের খবরের ভিত্তিতে একদিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে। বুধবার (১২ মার্চ) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।”

ঢাকা/সুজন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়