ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিশু ধর্ষণের চেষ্টাকারীকে পুলিশে সোপর্দ

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১২ মার্চ ২০২৫  
শিশু ধর্ষণের চেষ্টাকারীকে পুলিশে সোপর্দ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে সুজিত দাশ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। 

বুধবার (১২ মার্চ) সকালে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলার আলীগঞ্জ বাজারের এক দোকানে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়। আটক সুজিত দাশ একই উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের শচীন্দ্র দাশের ছেলে।
বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় আলীগঞ্জ বাজারের একটি দোকানে নিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন সুজিত। মেয়েটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে আটক করেন। পরে বানিয়াচং থানায় খবর দিলে উপ-পরিদর্শক (এসআই) সজিব ঘোষ তাকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় থানায় দায়ের করা মামলা তদন্ত করছেন এসআই সজিব। 

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়