ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শাহজাদপুরে শিশু ধর্ষণের চেষ্টা, মামাতো ভাই আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ১৪ মার্চ ২০২৫  
শাহজাদপুরে শিশু ধর্ষণের চেষ্টা, মামাতো ভাই আটক

উপজেলার রতনকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে ওই কিশোরকে আটক করা হয়।

সিরাজগঞ্জের শাহজাদপুরে (৬) বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার রতনকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে ওই কিশোরকে আটক করা হয়। ভুক্তভোগী ও অভিযুক্ত সর্ম্পকে মামাতো ফুফাতো ভাই বোন।

নির্যাতিত শিশুর মা জানান, দুই মেয়েকে ভাইয়ের বাড়িতে রেখে তিনি ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। এ অবস্থায় গত সোমবার (১০ মার্চ) ১১ বছর বয়সী ভাতিজা আমার ৬ বছরের শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। ভাইয়ের পরিবার বিষয়টি আমাকে অবগত করেনি। অন্য মাধ্যমে জানতে পেরে ঢাকা থেকে বাড়িতে এসে শুক্রবার (১৪ মার্চ) সকালে মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি। এ ঘটনায় মামলা করব। আমি ন্যায় বিচার প্রত্যাশী।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আসলাম জানান, নির্যাতিত শিশুটি শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি রয়েছে। বিষয়টি জানার পর ওই কিশোরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রায়হান খন্দকার জানান, বর্তমানে শিশুটি ভর্তি আছে। পরীক্ষা-নিরীক্ষা করার পরে বিস্তারিত বলা যাবে বলে তিনি জানিয়েছে।

ঢাকা/অদিত্য/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়