ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নরসিংদী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ১৬ মার্চ ২০২৫  
নরসিংদীতে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাব উপজেলায় এনজিও কার্যালয়ে এক নারীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (১৬ মার্চ) তৈরি পোশাক শ্রমিক ওই নারী দুজনের বিরুদ্ধে মামলা করেন। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন রাজু বেলাব গ্রামের বাসিন্দা এবং এনজিও কার্যালয়ের সহকারী। অপর আসামি উপজেলার বটেশ্বর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়া।

মামলার বরাতে পুলিশ জানায়, দুই সন্তানের মা ওই নারীর স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। তিনি শিবপুর উপজেলায় ভাড়া বাসায় থেকে একটি গামের্ন্টেসে চাকরি করেন। মোবাইল ফোনে তার সঙ্গে পরিচয় হয় ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়ার। 

শুক্রবার (১৪ মার্চ) শাহজাহান মিয়া তাকে এনজিও কার্যালয়ে নিয়ে যায় এবং সেখানে তিনি ও দেলোয়ার হোসেন রাজু মিলে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। 

এ ব্যাপারে বিষয়ে জানতে শাহজাহান মিয়ার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। 

তবে তার ছেলে রিফাত ভূঁইয়া বলেন, “ওই নারী আমাদের পূর্বপরিচিত। সেই সুবাদে ওই নারী আমার বাবার কাছ থেকে আগে টাকা ধার নিয়েও ফেরত দেননি। নতুন করে শুক্রবার আমাদের দোকানে এসে দেড় লাখ টাকার ফার্নিচার বাকি নিতে চান। তাকে বাকিতে মাল না দেওয়ার কারণেই বাবার নামে মিথ্যা মামলা করেছেন বলে আমাদের ধারণা।”

বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “মামলার পর তাৎক্ষণিকভাবে দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঢাকা/হৃদয়/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়