ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মার্কিন ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ৫ মার্চ ২০২৬   আপডেট: ১৪:২৫, ৫ মার্চ ২০২৬
মার্কিন ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির

উত্তর উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে আইআরজিসির নৌবাহিনী এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ। খবর আল-জাজিরার।

আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর কোনো সামরিক বা বাণিজ্যিক জাহাজকে এই অঞ্চল দিয়ে ‘যেতে দেওয়া হবে না’।

আরো পড়ুন:

নিরাপত্তা সংস্থাটি সতর্ক করে বলেছে, “যদি তাদের দেখা যায়, তবে অবশ্যই সেগুলোতে আঘাত হানা হবে।”

তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী আইআরজিসি আরো বলেছে, “আমরা আগেই বলেছিলাম যে, আন্তর্জাতিক আইন ও প্রস্তাব অনুযায়ী যুদ্ধের সময় পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করার অধিকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের থাকবে।”

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়