ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ৫ মার্চ ২০২৬  
কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ আটক ৩

৫০ হাজার পিস ইয়াবাসহ ৩ কারবারিকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার সদরে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ‌ সাড়ে ৪ লাখ টাকা জব্দ করেছে পুলিশ। অভিযানে তিনজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল উপজেলার বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় এ অভিযান চালায় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন। 

আরো পড়ুন:

আটকরা হলেন, কক্সবাজার সদরের খরুলিয়া সুতারচর এলাকার মো. রাসেল (৪০), রামু ফতেখারকুল পশ্চিম মেরংলোয়া এলাকার কামরুন্নাহার (৩২) ও শওকত আলম (৩০)। 

ওসি মো. ছমিউদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় একাধিক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে তিনজন কারবারির কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তাদের তিনজনকে আটক করা হয়। এই ঘটনায় আলমগীর ওরফে আলম নামের একজন পালিয়ে যায়।”

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
 

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়