ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের রাতে নিরাপত্তাকর্মীকে জিম্মি করে কারখানায় ডাকাতি

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ১ এপ্রিল ২০২৫   আপডেট: ১৪:২৭, ১ এপ্রিল ২০২৫
ঈদের রাতে নিরাপত্তাকর্মীকে জিম্মি করে কারখানায় ডাকাতি

সোমবার রাতে তাকওয়া কনজুমার ফুড লিমিটেডের কারখানায় ডাকাতি হয়।

ঈদের দিন রাতে ঢাকার ধামরাইয়ে নিরাপত্তাকর্মীকে জিম্মি করে একটি কারখানায় ডাকাতি করা হয়েছে। 

সোমবার (৩১ মার্চ) রাত ৩টার দিকে বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তাকওয়া কনজুমার ফুড লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। 

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, “কারখানার মালিক মো. ওসমান মাহমুদ ধামরাই থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্তে কাজ চলছে।” 

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ৭ থেকে ১০ জনের অস্ত্রধারী ডাকাতদল কারখানায় ঢুকে নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। এরপর সাড়ে ৩ লাখ নগদ টাকা ও কম্পিউটারসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে।

কারখানার পরিচালক ওসমান মাহমুদ বলেন, “রাতে ডাকাতরা ঢুকে নিরাপত্তাকর্মীকে মারধর করে হাত-পা মুখ বেধে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। পরে সকালে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।”

ঢাকা/সাব্বির/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়