ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহটি সবুজের

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১৪:২৯, ৫ এপ্রিল ২০২৫
পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহটি সবুজের

সবুজ মোল্ল। ফাইল ফটো

ঢাকার মুন্সীগঞ্জ ও কেরানীগঞ্জে পলিথিনে মোড়ানো তিনটি কার্টন থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধারের পর তার পরিচয় মিলেছে। মরদেহটি সাভারের হেমায়েতপুরের যাদুরচর গ্রামের বাসিন্দা ইউসুফের ছেলে সবুজ মোল্লার (২৭)।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘সবুজের বাবা মরদেহটি তার ছেলের বলে শনাক্ত করেছেন।’’

আরো পড়ুন:

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ঘর হতে বের হয়ে নিখোঁজ হন সবুজ। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।

শুক্রবার তারা খবর পান, মুন্সীগঞ্জ ও কেরানীগঞ্জে এক ব্যক্তির খণ্ডিত লাশ পাওয়া গেছে। পরে সবুজের বাবা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার ছেলের বলে শনাক্ত করেন।

এর আগে, শুক্রবার সকাল ১০টার দিকে পলিথিনে মোড়ানো কিছু একটা কুকুরকে টানাটানি করতে দেখেন স্থানীয়রা। এসময় তারা এগিয়ে এলে কার্টনের ভেতর লাশের মতো কিছু দেখতে পান। থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পৃথক জায়গা থেকে মাথাবিহীন খণ্ডিত লাশ ও ছিন্নমাথা উদ্ধার করে।

ঢাকা/শিপন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়