ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাটোরে আদালতের মালখানা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ১২ এপ্রিল ২০২৫  
নাটোরে আদালতের মালখানা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার

নাটোর আদালতের মালখানার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।

নাটোরের আদালতের মালখানা থেকে চুরি হওয়া নগদ ৬১ লাখ টাকা, ১৬ ভরি সোনা ও ১৯ কেজি রূপার মধ্যে কিছু মালামাল উদ্ধার করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে মালখানার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, “শুক্রবার (১১ এপ্রিল) রাত থেকে শনিবার (১২ এপ্রিল) দুপুর পর্যন্ত সার্কিট হাউস এলাকার ড্রেন থেকে ২৪ লাখ টাকা ১০ ভরি সোনা ও ১৯ কেজি রূপা উদ্ধার হয়েছে। চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

বৃহস্পতিবার রাতের কোনো এসময় মালখানার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। বিষয়টি শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কোর্ট পুলিশের নজরে আসে। পরে সদর থানা পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাত জনকে হেফাজতে নেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে।

অপরদিকে এই ঘটনায় কোর্ট পুলিশের একজন উপপরির্দশক ও এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের একাধিক সূত্র। তবে বরখাস্তের বিষয়টি জানতে চেয়ে পুলিশ সুপার আমজাদ হোসাইনের মোবাইলে ফোন দিলে তিনি কোনো কথা না বলে ফোন কেটে দেন।

ঢাকা/আরিফুল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়