ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জামালপুরে জেলা আ.লীগের নেতা গ্রেপ্তার

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ৩০ এপ্রিল ২০২৫  
জামালপুরে জেলা আ.লীগের নেতা গ্রেপ্তার

ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামন

নাশকতা মামলায় জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে শহরের কাচারী পাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আরো পড়ুন:

ইঞ্জিনিয়ার কামরুজ্জামান মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তার নামে একাধিক মামলা রয়েছে। 

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নাজমুস সাকিব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাচারী পাড়ার একটি ভাড়া বাসা থেকে ইঞ্জিনিয়ার কামরুজ্জামানকে আটক করা হয়েছে। তার নামে তিনটি নাশকতার মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে পাঠানো হবে।” 

ঢাকা/শোভন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়