ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জনগণের অনুমতি ছাড়া করিডোর নয়: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ৩ মে ২০২৫   আপডেট: ১৬:৪৯, ৩ মে ২০২৫
জনগণের অনুমতি ছাড়া করিডোর নয়: টুকু

রোহিঙ্গা ইস্যুতে করিডোর দেওয়ার ব্যাপারে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “এই দেশের প্রতি ইঞ্চি ভূমির মালিক এখানকার জনগণ। সেটি আপনি যদি কাউকে ব্যবহার করতে দেন তাহলে জনগণের অনুমতি লাগবে। এই জমি অন্যকে ব্যবহার করতে দেবেন কিনা অবশ্যই যারা মালিক তাদের জিজ্ঞাসা করা উচিত। জনগণের প্রতিনিধিত্বকারী সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।” 

তিনি বলেন, “দেশের করিডোর কেউ ব্যবহার করবে সেটি জনগণ জানবে না তা হতে পারে না। দেশটি সবার। আমাদের দেশের স্বার্থ আমরা সবাই মিলে রক্ষা করব।”

আরো পড়ুন:

শনিবার (৩ মে) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব অডিটোরিয়ামে পুলিশ লাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “এই দেশের মালিক এই দেশের জনগণ। দেশের মালিকানা, ভোটের অধিকার মানুষ ফেরত চায়। বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার তারা ভোট দিতে পারেনি। এই দেশের মালিক কেউ এককভাবে নয়। ফ্যাসিবাদ, স্বৈরাচার বিদায় হয়েছে, বিদায় হওয়ার পর একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে এটাই মানুষের প্রত্যাশা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি সুষ্ঠ, গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন সেটিই বিএনপি চাচ্ছে।”

তিনি আরো বলেন, “বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরছেন। এটি আমাদের জন্য খুবই আনন্দের। তাকে বরণ করার জন্য আনন্দিত সবাই।”

এসময় উপস্থিত ছিলেন- পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান, বিএনপি নেতা আশরাফ পাহেলী।

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়